খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

উদ্বোধনী দিনে ভারতকে রুখে দিল বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের পুরুষ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। জমজমাট এ লড়াইয়ের ম্যাচটি ৪-৪ গোল ব্যবধানে ড্র হয়েছে।
১৪ জানুয়ারি, বুধবার থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামের এই ম্যাচে প্রতিবেশি দুই দলই আক্রমণ ও রক্ষণে সমানভাবে লড়াই করেছে।

ভারতকে রুখে দেওয়ার এই ম্যাচে লাল-সবুজদের হয়ে দুটি করে গোল করেছেন মঈন আহমেদ ও অধিনায়ক রাহবার ওয়াহিদ খান। 

প্রথমার্ধে বাংলাদেশ দুবার লিড নেয়। ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে বাংলাদেশ ম্যাচে প্রথমবার এগিয়ে যায়।
বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন মিনিট পরেই সমতায় ফেরে ভারত।

১৬তম মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দলের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রাহবার খান।
তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভারত গোল করলে স্কোরলাইনে ২-২ সমতা আসে।

উদ্বোধনী দিনে ভারতকে রুখে দিল বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে ঘটে উল্টো ঘটনা। ভারত দুবার লিড নেয়। বাংলাদেশ সমতা আনে। ম্যাচের ২৭তম মিনিটে প্রথমবার এগিয়ে যায় ভারত।
চার মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মঈন আহমেদ। ভারতের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে করেন নিজের দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৩৬তম মিনিটে ভারত গোল করলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের।
তবে পরের মিনিটেই ভারতের ডিফেন্ডারের পা থেকে বল ছুটলে বাংলাদেশের অধিনায়ক রাহবার খান দারুণ দক্ষতায় কেড়ে নিয়ে জোরালো শটে গোল করেন। এতে বাংলাদেশ আবার সমতা পায়।

উদ্বোধনী দিনে ভারতকে রুখে দিল বাংলাদেশ

ম্যাচের শেষ তিন মিনিটে দুদলই গোলের সুযোগ মিস করেছে। বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ভারত।
আবার বাংলাদেশের ফরোয়ার্ডের নেয়া শট গোলরক্ষক পরাস্ত হলেও পোস্টের গা ঘেষে বের হওয়ায় ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।

সাবিনা-মাসুরারা রাহবারদের সমর্থন দিয়েছেন গ্যালারি থেকে। ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার নারী সাফ ফুটসালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।
দুই টুর্নামেন্টেই সাফের ছয়টি দেশ অংশগ্রহণ করছে। পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy