অতিরিক্ত সময়ের গোলে মরক্কোর হৃদয় ভেঙে দিয়ে আফ্রিকায় আবার চ্যাম্পিয়ন সেনেগাল। মরক্কোকে ১–০ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জিতেছে সেনেগাল। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে ৯৪তম মিনিটে সেনেগালের হয়ে গোল করেন পাপে গেয়ে।
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় এটি সেনেগালের দ্বিতীয় শিরোপা।
তবে চ্যাম্পিয়ন হওয়ার আগে ফাইনালে মহানাটকীয়তার জন্ম দিয়েছে সেনেগাল।
মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে দলটি মাঠ ছেড়ে বের হয়ে গিয়েছিল। খেলাও বন্ধ ছিল কিছুক্ষণ। পরে খেলা শুরু হলে মরক্কো পেনাল্টি কাজে লাগাতে পারেনি, উল্টো সেনেগালই গোল করে চ্যাম্পিয়ন হয়েছে।


