খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬

টেনিস থেকে বিদায়ের ঘোষণা সানিয়া মির্জার

0

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা পেশাদার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য ডিউটি ​ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ খেলার মধ্য দিয়েই টেনিসকে বিদায় জানাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি।

গত বছর ইউএস ওপেনের অংশ নিয়ে টেনিস থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু সেবার ইনজুরির কারণে কোর্টে নামা হয়নি এই টেনিস সুন্দরীর।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ। এই আসরেই শেষবারের পেশাদার টেনিসে দেখা যাবে সানিয়া মির্জাকে। অবশ্য এর আগে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিবেন তিনি। এবারের আসরে মিক্সড ডাবলস ইভেন্টে রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলবেন সানিয়া মির্জা। রিপোট: এ্যানি আক্তার

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy