জুনিয়র হকি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে লাল সবুজের অনূর্ধ্ব–২১ হকি দল। তবে স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে ১৩ গোলের বিশাল জয় বাংলাদেশের। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের এটাই প্রথম জয়।
জুনিয়র হকি বিশ্বকাপে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দলের আমিরুল ইসলাম।
গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিকের পর আজ ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে পাঁচ গোল করেছেন তিনি। ম্যাচটাও বাংলাদেশ জিতেছে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে।


