ডেলয়েট মানি লিগের জরিপ মতে আয়ের শীর্ষে বার্সাকে ছাপিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। গত বছরের মতো এবারও নিজেদের অবস্থান ধরে রেখেছে স্প্যানিশ ক্লাবটি।
১০২ কোটি ইউরো (প্রায় ১৪ হাজার ৬১৫ কোটি টাকা) আয় করে সবার ওপরে অবস্থান করছে রিয়াল।
আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের মানি লিগ মতে, গত বছর প্রথম ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করে রিয়াল মাদ্রিদ।

