খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

সিলেটের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি রাজশাহী

বিপিএল

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে কেন উইলিয়ামসন ক্রিজে দারুণ সঙ্গ দিলেন ব্যাট হাতে ঝড় তোলা আরেক বিদেশি ক্রিকেটার জিমি নিশামকে। আর বোলিংয়ে একাই প্রতিপক্ষের ঘাম ছোটালেন বিনুরা ফার্নান্দো।
আর তাতেই সিলেটের স্বপ্ন গুঁড়িয়ে তিন বিদেশির হাত ধরে বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি খেলার টিকিট পেয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্স।

২১ জানুয়ারি, বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের স্বপ্ন গুঁড়িয়ে ১২ রানে জয় ছিনিয়ে নেয় শান্তর নেতৃত্বাধীন দল রাজশাহী।
১৬৬ রানের লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি আগের দিন অবিশ্বাস্য জয় পাওয়া সিলেট।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স।
দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৭ রানে ২ উইকেট হারায় তারা।
এরপর দলের হাল ধরেন ইমন ও বিলিংস। ইমন ৪৮ রান করেছেন। আর বিলিংসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এই দুজনের বিদায়ের পর চাপে পড়ে সিলেট।

চাপের সময় উইকেটে এসে দারুণ শুরু করেন আফিফ। তবে ১২ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি।
শেষদিকে মিরাজ, ওকসরা চেষ্টা করেছেন। তবে সমীকরণ মেলাতে পারেননি।

এর আগে রাজশাহীর হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ফারহান।
২৬ রান করে ফারহান ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিম করেছেন ১৫ বলে ৩২ রান।

সিলেটের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি রাজশাহী

দুই ওপেনারের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব।
৮০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন উইলিয়ামসন ও নিশাম।

দুজনে মিলে ৭৭ রানের জুটিতে রাজশাহীকে ম্যাচে ফেরান। উইলিয়ামসন করেছেন ৩৮ বলে অপরাজিত ৪৫ রান।
আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৪ রান।

বিপিএলে ২০১৬ ও ২০২০ সালের পর আবার ফাইনালে উঠল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি।

২৩ জানুয়ারি, শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy