খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

বাংলাদেশের দাবি পূরণ না হলে সরে যেতে পারে পাকিস্তানও!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের দাবি পূরণ না হলে সরে যেতে পারে পাকিস্তানও! ভারতের ভেন্যুতে খেলতে নিরাপত্তা নিয়ে আপত্তি জানানো বাংলাদেশের অবস্থানে এবার প্রকাশ্য সমর্থন দিয়েছে পাকিস্তান। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

১৭ জানুয়ারি, শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে সভায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও একবার নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে।

অন্যদিকে আজ ১৮ জানুয়ারি, রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম খবর দিয়েছে, ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে পাকিস্তান।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ আরও আগেই দেখানো পাকিস্তান নাকি এবার বলেছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারাও।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy