বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে দাপুটে জয়ে সুপার সিক্সে জায়গা করে নিল বাংলাদেশ।
আজ কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে আইসিসি নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলার পথে আরও একধাপ এগিয়ে গেল নিগার সুলতানার দল।
সুপার সিক্সের শীর্ষ চারে থাকলে জুনে ইংল্যান্ড আসরে জায়গা করবে বাংলাদেশ।
নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান করে।
এরপর তিন স্পিনারের নৈপূণ্যে নামিবিয়াকে ১৭.৫ ওভারে ৬৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
তাতেই ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল।

