খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ নয়জন বাংলাদেশি ক্রিকেটার

বোলিং নিষেধাজ্ঞা থেকে ফিরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক দলের সঙ্গে চুক্তি করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ নয়জন বাংলাদেশি ক্রিকেটার।

দেশের বর্তমান পরিস্থিতির কারণে জাতীয় দলের হয়ে সুযোগ না পেলেও তিনি যে ফুরিয়ে যাননি তারই আভাস দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। আগামী ৫ আগস্ট মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব দলটির আইকন ক্রিকেটার।

সাকিব ছাড়াও বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ড্রাফট থেকে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারকে আগামী আসরের জন্য দলে নিয়েছে।  এই তালিকায় আছেন-

  • নাসির হোসেন
  • রনি তালুকদার
  • নিহাদ উজ জামান
  • আল আমিন হোসেন
  • মোসাদ্দেক হোসেন সৈকত
  • কামরুল ইসলাম রাব্বি
  • আরিফুল হক ও
  • এনামুল হক জুনিয়র।
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ নয়জন বাংলাদেশি ক্রিকেটার
ছবিঃ ডেট্রয়েট ফ্যালকন্সের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

 

বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।

এর আগে আজ (৬ জুলাই, রোববার) সাকিবকে দলে টানার ঘোষণা দেয় দুবাই ক্যাপিটালস নামের একটি ফ্র্যাঞ্চাইজি।
3এই দলটির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ডেট্রয়েট ফ্যালকন্স

সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy