খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) এ ঢাকা বিভাগ থেকে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তারা। 

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত।
যেখানে শনিবার ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে গতকাল ৫১টি মনোনয়ন জমা পড়েছিল।

যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন পরিচালকের মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচনের জন্য ৩টি মনোনয়ন জমা পড়েছিল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
ফলে আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বুলবুল ও ফাহিম।

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

এদিকে খুলনা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান।
সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেনও জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এসব বিভাগ থেকে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনের প্রয়োজন পড়বে না।

তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন।
এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন।
ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy