খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬

নারী জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন বরিশাল

নারী জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে জাতীয় নারী ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে বরিশাল বিভাগ।
শেষ ম্যাচে ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্স আপ হয়েছে খুলনা বিভাগ।

ছেলেদের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে (টি–টোয়েন্টি সংস্করণে) চ্যাম্পিয়নের স্বাদ পেয়ে গেল দলটি।
এবারের নারী জাতীয় ক্রিকেট লিগে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।

আজ বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। সমান ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট করে পাওয়া খুলনা দ্বিতীয় ও চট্টগ্রাম তৃতীয় হয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy