খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

আইরিশদের বিপক্ষে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দেশের বাইরে থাকায় সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে আইরিশদের বিপক্ষে থাকছেন না তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আজ (রোববার)। এরপরই দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
ফলে বর্তমানে টেস্ট খেলছেন এমন কেউ টি-টোয়েন্টি দলে থাকলে তারা এখনই বিশ্রাম পাচ্ছেন না। 

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে দুয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে আবুধাবি টি-টেনে খেলছেন তারকা পেসার তাসকিন।
ঠিক এরপরই ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতেও তিনি নাম লিখিয়েছেন।
ফলে জাতীয় দলের পরবর্তী সিরিজে যে তিনি থাকছেন না সেটা নিশ্চিত। বিসিবিও তাসকিনের বিশ্রামের কথা ভাবছে।

তাসকিন না খেলায় না জায়গায় দলে ডাক পেতে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির একটি সূত্র থেকে বিষয়টির নিশ্চিয়তা পাওয়া গেছে।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না সাইফউদ্দিন। পরে তিনি আবার ইনজুরিতে ভুগেছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে ওঠায় আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

আইরিশদের বিপক্ষে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন

এদিকে, মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
শেষ পর্যন্ত তিনি না থাকলে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে পারেন হাসান মাহমুদ।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহানরা।
তবে আয়ারল্যান্ড সিরিজের আগেই তারা ফিট হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy