খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

রেকর্ড গড়া জয় দিয়ে বাংলাদেশের যুবাদের যাত্রা শুরু

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৩৬ বছরের ইতিহাসে ২৮৪ রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের কোনো উদাহরণ ছিল না। আজ দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সেই রেকর্ড গড়া জয়ের উদাহরণ তৈরি করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নিজেদের প্রথম ম্যাচে আজ ২৮৪ রানের লক্ষ্য ছুঁয়ে রেকর্ড গড়ে ৭ বল হাতে রেখে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের যুবাদের যাত্রা শুরু হয়েছে।

সর্বোচ্চ রান তাড়ার আগের রেকর্ডটি ছিল ভারত ও পাকিস্তানের। ২০২১ সালে ভারত আফগানিস্তানকে ও ২০২৩ সালে পাকিস্তান ভারতকে হারায় ২৬০ রানের লক্ষ্য ছুঁয়ে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy