সাত বছর কোমায় থেকে না ফেরার দেশে লঙ্কান ক্রিকেটার
দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আকশু ফার্নান্দো। ২০১৮ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতে অনুশীলন সেশনের একটি অরক্ষিত রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো।
এর পর থেকে ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বেশির ভাগ সময় লাইফ সাপোর্টে ছিলেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

