শর্ত সাপেক্ষে খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা, বিসিবির ‘না’
বোর্ড পরিচালক নাজমুল ইসলামের কটুক্তিপূর্ণ মন্তব্যের জন্য সব ধরনের ক্রিকেট বয়কট করা ক্রিকেটারদের সংগঠন কোয়াব নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। ১৬ জানুয়ারি, শুক্রবার থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে এজন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে সংগঠনটি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কোয়াব জানিয়েছে,
বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে; তাহলে আগামীকাল থেকে তারা মাঠে খেলতে নামবেন।
কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি তাতে সম্মত হননি।
ক্রিকেটারদের একটি সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সন্ধ্যায় ফোনে কথা হয়েছে। বুলবুলের সঙ্গেও ছিলেন আরও কয়েকজন বোর্ড পরিচালক।

