সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই বাজিমাত করে রাজশাহী ওয়ারিয়র্স।
শেষ ২ বলে দরকার ১ রান। সোহান ক্যাচ তুলে দিলেন ইয়াসির আলীর হাতে। উইকেটে এলেন মাহমুদউল্লাহ।
শেষ বলে তিনি ১ রান নিতে পারলেই নিশ্চিত হবে রংপুর রাইডার্সের জয়।
বলটা মাহমুদউল্লাহর ব্যাটেও লেগেছিল।
কিন্তু তিনি যতক্ষণে নন স্ট্রাইক প্রান্তের দাগ ছুঁয়েছেন, ততক্ষণে স্টাম্প ভেঙে দিয়েছেন ফিল্ডার মেহরব হোসেন। ম্যাচ টাই!
এবারের বিপিএলের প্রথম সুপার ওভারের নাটকের পর ম্যাচটা হারতে হয়েছে রংপুর রাইডার্সকেই।
শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে সুপার ওভারে খেলা নিয়ে আসা রিপন মণ্ডলই সেখানে নায়ক হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে।


