খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬

চট্টগ্রামের নোঙরে বুড়িগঙ্গার পানিতে ভেসে গেল ঢাকা

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং বোলিংয়ের তোপে ভেসে গেল ঢাকা ক্যাপিটালস। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে ভীষণ লজ্জাই দিয়েছে চট্টগ্রাম।
আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালস লড়াই করেছিল শেষ বল পর্যন্ত। টানটান উত্তেজনায় ঘাম ছুটিয়ে দিয়েছিল প্রতিপক্ষের। কিন্তু আজ যেন মুদ্রার উল্টো পিঠ দেখল তারা।

সিলেটের মাঠে আজ ঢাকাকে দেখা গেল একেবারেই ছন্নছাড়া রূপে।
খেই হারানো ব্যাটিং, বোলিংয়ে নেই কোনো ধার—সব মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের সামনে স্রেফ উড়ে গেল ঢাকা।

বিপিএলের দ্বাদশ আসরে এটি ছিল চট্টগ্রামের তৃতীয় ম্যাচ।
আসরের শুরুতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হোঁচট খায় বন্দরনগরীর দলটি।
তবে তৃতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্সে আবারও জয়ের ধারায় ফেরে তারা।

তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে থাকা চট্টগ্রাম রয়্যালস।
শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তদের দলটি চার ম্যাচে তিনটি জয় পেয়েছে, যদিও একটি ম্যাচ বেশি খেলেছে তারা।

সংক্ষিপ্ত স্কোর-

  • ঢাকা ক্যাপিটালস: ১৯.৪ ওভারে ১২২ (সাইফউদ্দিন ৩৩*, উসমান ২১, নাসির ১৭; তানভীর ৪/৮)।
  • চট্টগ্রাম রয়্যালস: ১২.৪ ওভারে ১২৩/০ (নাঈম ৫৪*, রসিংটন ৬০*; ইমাদ ওয়াসিম ০/২০)।
  • ফল: চট্টগ্রাম রয়্যালস ১০ উইকেটে জয়ী

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy