যুব বিশ্বকাপের দল ঘোষণা; তামিমের নেতৃত্বে বাংলাদেশ দল
২০২৬ আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ১৫ সদস্যের দলটি আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে অংশ নিচ্ছে।
৪ জানুয়ারি, রোববার বিশ্বকাপের সহ–আয়োজক দেশ জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে দলটি।
যুব বিশ্বকাপ হিসেবে পরিচিত এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ।
১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর পর আজিজুলরা খেলবেন নিউজিল্যান্ড (২০ জানুয়ারি) ও যুক্তরাষ্ট্রের (২৩ জানুয়ারি) বিপক্ষে।

