খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

মাহমুদউল্লাহর প্রায়শ্চিত্তে রংপুরের দাপুটে জয়

বিপিএল

আগের দিন সুপার ওভারে হেরে যাওয়া ম্যাচের মূল হোতা মাহমুদউল্লাহর প্রায়শ্চিত্তে আজ ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে সিলেটকে হারিয়েছে রংপুর। সিলেটের দেওয়া লক্ষ্য তাড়ায় ১৬ বলে ৩৪ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মাহমুদউল্লাহ।

আগের ম্যাচেই ১ বলে জয়ের জন্য ১ রান নিতে পারেননি মাহমুদউল্লাহ। সুপার ওভারে গড়ানো ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে গিয়েছিল রংপুর রাইডার্স।
সেই ম্যাচে হারের জন্য অনেকের কাঠগড়ায় উঠেছেন মাহমুদউল্লাহ। এক দিন পর সেই মাহমুদউল্লাহই রংপুর রাইডার্সের জয়ের নায়ক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের দেওয়া ১৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিল রংপুর রাইডার্স।
১৫তম ওভারের পঞ্চম বলে ইথান ব্রুকসের বলে ২৯ বলে ৩১ রান করে কাইল মায়ার্স আউট হয়ে গেলে সেই চাপ আরও বাড়ে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy