খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বিসিসিআই জেনেছে মিডিয়া থেকে!

আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে যখন উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক তখনই বিসিসিআই জানালো মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর তারাই জেনেছেন মিডিয়া থেকে!

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি।

সংবাদমাধ্যমটি জেনেছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের একদম শীর্ষ পর্যায় থেকে।

আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক অফিশিয়াল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন,

‘আমরা মিডিয়া থেকে এটা (মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত) জেনেছি। কোনো আলোচনা হয়নি। আমাদের তরফ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বোর্ডে সভা ডাকা হয়েছিল কি না, কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছিল কি না, এসব বিষয়ে সংবাদমাধ্যমটির করা প্রশ্নে কোনো সাড়া দেননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসারকে বাদ দিতে দেশটিতে গেল কিছুদিন ধরে কয়েকটি হিন্দুত্ববাদী উগ্রপন্থী দল বিক্ষোভ করছিল।

তাতে অনেকটা পরিস্কার, মুস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে ‘সর্বোচ্চ পর্যায়’ অনড় ছিল।
সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ সাইকীয়া শুধু সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন।

গত শনিবার মুস্তাফিজকে নিয়ে সাইকীয়া বলেছিলেন,

“সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’’

এই ঘটনার রেশ এরই মধ্যে অনেক দূর গড়িয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল।
৭ ফেব্রুয়ারি থেকে আসন্ন টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। আইসিসির কাছে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ম্যাচ যেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

শুধু এখানেই শেষ নয়। গতকাল (সোমবার) বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না।

মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বিসিসিআই জেনেছেন মিডিয়া থেকে

প্রসঙ্গত, এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে কেনে কলকাতা নাইট রাইডার্স।

৯ কোটি ২০ লাখ রুপি দামে বিক্রি হন এই বাঁহাতি পেসার। আইপিএলে মোস্তাফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার।
শুধু তা–ই নয়, বিসিসিআইয়ের অনুরোধেই মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র (এনওসি) দিয়েছিল বিসিবি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।
বর্তমান সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।
গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সে সবই কলকাতা ও মুম্বাইয়ে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy