টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসনে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে আইসিসি। তবে আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়া প্রসঙ্গে এখনো নিজেদের অবস্থানে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড।
বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।
আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

