খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১১ই এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যালিসা হিলি অবসরে যাচ্ছেন

অ্যালিসা হিলি মেয়েদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার এবং সবচেয়ে সফল ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে আটবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অবিশ্বাস্য গৌরব অর্জন করেছেন তিনি। বিশ্বকাপের দুই সংস্করণে পেয়েছেন সেরা ক্রিকেটারের তকমা।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার এ
বার বিদায়ের ঘোষণা দিলেন।

ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে খেলবেন না হিলি।
তিন ওয়ানডের পর একমাত্র টেস্ট ম্যাচটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন ৩৬ ছুঁইছুঁই ব্যাটার।

ওয়াকায় আগামী ৬ মার্চ শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। সেটিই হবে হিলির ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সাফল্যময় ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন হিলি।
সব সংস্করণ মিলিয়ে ৩৫ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটারের নামের পাশে ৭ হাজারের বেশি রান ও ২৭৫ ডিসমিসাল। তার নেতৃত্বেই গত বছরের  শুরুতে অ্যাশেজে ইংল্যান্ডকে ১৬-০ তে হোয়াইটওয়াশ করেছিল।

ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টে অবসরের ঘোষণা দেন হিলি।

পডকাস্টে অস্ট্রেলিয়ান অধিনায়ককে জিজ্ঞেস করা হয়,

‘তুমি কিছু জানাতে চাও আমাদের…।’

জবাবে হিলি বললেন,

‘এভাবে শুরু করব ভাবিনি, ভেবেছিলাম শেষে বলব। আনুষ্ঠানিকভাবে আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি ভারতের বিপক্ষে সিরিজ শেষ।’

দলীয় সাফল্যেও অনেক ক্রিকেটারের চেয়ে অনেক বেশি এগিয়ে হিলি।
২০১০ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি জেতেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের ট্রফিও জেতেন তিনি। 

এছাড়া ২০১৩ ও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার গৌরবও অর্জন করেন হিলি। ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পান তিনি।

২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে সর্বোচ্চ ১৭০ রান করেন তিনি। এছাড়া ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও ছুঁয়ে দেখেছেন।

২০২৩ সালের শুরুতে মেগ ল্যানিংয়ের কাছ থেকে নেতৃত্ব পাওয়া হিলি বলেছেন,

‘অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতি আমার আবেগ এখনো আগের মতোই আছে, কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে যে প্রতিযোগিতামূলক জেদ আমাকে তাগিদ দিতো, তা আমি কিছুটা হারিয়ে ফেলেছি। তাই সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় বলে মনে হচ্ছে।’

তিনি আরও যোগ করেন,

‘আমি আমার সতীর্থদের খুব মিস করব, দলের সঙ্গীত গাওয়া এবং অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামার মুহূর্তগুলো মিস করব। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক অবিশ্বাস্য সম্মানের বিষয় এবং ‘গ্রিন অ্যান্ড গোল্ড’ জার্সিতে শেষ একটি সিরিজ খেলার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ।’

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যালিসা হিলি অবসরে যাচ্ছেন

হিলি অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলার মিচেল স্টার্কের স্ত্রী এবং কিংবদন্তি উইকেটকিপার ইয়ান হিলির ভাতিজি।
ক্রিকেটের পাশাপাশি বর্তমানে তিনি একজন সফল ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে ব্রডকাস্টিংয়ে যুক্ত আছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন,

‘অ্যালিসা ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। তার ১৫ বছরের ক্যারিয়ারে মাঠ ও মাঠের বাইরে তিনি যে অবদান রেখেছেন তা পরিমাপ করা অসম্ভব। ভারতের বিপক্ষে সিরিজে আমরা তার সাফল্যগুলো উদযাপন করতে মুখিয়ে আছি।’

ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন হিলি।

তার স্বামীও ক্রিকেটাঙ্গনের পরিচিত ও কিংবদন্তিদের একজন, অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy