খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬

অসুস্থ হয়ে পড়ায় ওইন্ডিজ যাওয়া হল না সুজনের, ফিরলেন দোহা থেকে

0

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়া হল না বিসিবি পরিচালক ও টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। ক্যারিবীয় দ্বীপটিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দোহা বিমানবন্দর থেকেই দেশে ফিরে আসেন তিনি।

গত ৮ জুন মুস্তাফিজ,তাইজুলদেরকে নিয়ে ওইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন সুজন।কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা পৌঁছালে তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ায় কানেকটিং ফ্লাইটে উইন্ডিজের পথ ধরতে পারেননি খালেদ মাহমুদ সুজন।সেদিনই দেশে ফিরে আসেন এই পরিচালক।

সুজনের জায়গায় বিসিবির আরেক পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ রশীদ নিজামকে পাঠানোর কথা ভাবছে বিসিবি। আগামী ১৬ জুন সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy