নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে বিসিবির অনুরোধের প্রেক্ষিতে এবার বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে পিসিবি।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের জিও টিভির এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে পিসিবি।

